রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

গুচ্ছের ভর্তি পরীক্ষা: তীব্র গরমে জবিতে থাকবে চিকিৎসক, ভ্রাম্যমাণ পানির ট্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে সার্বক্ষণিক কয়েকটি পানির ট্যাংক থাকবে। পানির ট্যাংকগুলো ভ্রাম্যমাণভাবে সেবা দিবে।

এছাড়াও কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেলে সেবা প্রদানের জন্য থাকবেন দুজন চিকিৎসক। চিকিৎসকগণ ভ্রাম্যমাণভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন। 

মঙ্গলবার (২৩শে এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, তীব্র গরমে পরীক্ষার্থীদের সেবার জন্য ওয়াসার সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে ওয়াটার ট্যাংকের ব্যবস্থা রাখবে। এছাড়াও দুজন চিকিৎসক থাকবেন। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা তাৎক্ষণিক সেবা দিবেন। আর ক্যাম্পাসের ভিতরের আমাদের নিজস্ব মেডিকেল সেন্টার সবসময় খোলা থাকবে।

আরো পড়ুন: ২০২৫ সালে এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, তীব্র গরমে পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা আসবে। তাদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে আমরা পানির ব্যবস্থার জন্য পানির ট্যাংক ও স্বাস্থ্যসেবার জন্য দুজন ডাক্তারের ব্যবস্থা রাখা হবে।

তিনি বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায় যথাযথ ব্যবস্থা থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে।

এইচআ/ 

চিকিৎসক জবি গুচ্ছের ভর্তি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250