রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

রমজানে রূপচর্চায় বেসনের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে প্রতিদিন বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরিতে বেসন ব্যবহৃত হয়ে থাকে। বেসন দিয়ে বেগুনি, আলুর চপ ও লাড্ডু; এমনকি পরোটাও বানানো যায়। তবে আশ্চর্যের বিষয় হলো, বেসন এখন রূপচর্চায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ঈদের আগে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন বেসন।

যেভাবে ত্বকে বেসন ব্যবহার করবেন-

বেসনের সঙ্গে হালকা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্ট মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেল চিটচিটে ভাব দূর হবে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার হবে।

ত্বকের ছোট ছোট ছিদ্র ও ব্ল্যাক হেডস দূর করতে বেসন সাহায্য করে। বেসন ব্যবহারের আগে হালকা গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুতে হবে। বেসনের পেস্ট নিয়ে মুখে ম্যাসাজ করে প্রায় ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করতে বেসনের সঙ্গে ৩ চা চামচ কাঁচা দুধ অথবা ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে ২-৩ মিনিট ভালো করে ম্যাসাজ করুন। শুকিয়ে যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই গরমে ত্বকে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয়, তা হচ্ছে রোদে পোড়াভাব। এই সমস্যা সমাধানে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ টক দই নিয়ে রোদে পোড়া স্থানে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের পোড়াভাব অনেকটাই কেটে যাবে। এছাড়া, সুস্থ, উজ্জ্বল আর মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন এই পদ্ধতিগুলো। বেসনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করে ত্বককে করে মসৃণ।


রবি.হক/এইচ.এস

রূপচর্চায় বেসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250