শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

যে বয়সে যৌনজীবন হয়ে ওঠে সবচেয়ে রোমাঞ্চকর

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকেই জানেন যে, বয়স বাড়ার সঙ্গে মানুষের যৌন আকাঙ্ক্ষা কমে আসে। কিন্তু কানাডার ‘ইউনিভার্সিটি অব গুয়েলপের’ বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে ভিন্ন ফল। তাতে বলা হয়, বয়স ৪০ এর কোঠায় পৌঁছলেই যৌনজীবনটা হয়ে ওঠে আরো রোমাঞ্চকর।

এ গবেষণায় কানাডার ২৪০০ মানুষের ওপর জরিপ চালানো হয়। ‘টামস অব ইন্ডিয়ার’ এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জরিপে অংশ নেওয়া সবার বয়স ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে। তাদের যৌনস্বাস্থ্য, সুখের মাত্রা ও তৃপ্তি সম্পর্কে তথ্য নেওয়া হয়। তাদের যৌন আচরণ ও উদ্দীপনাও বিবেচনায় আনা হয়।

ওই গবেষণার প্রধান গবেষক এবং ‘সেক্সুয়ালিটি অ্যান্ড রিলেশনশিপ’ গবেষক রবিন মিলহাউসেন জানান, ‘মানুষের মনে সাধারণত একটা ধারণা কাজ করে যে, বয়স বাড়ার সঙ্গে যৌনতা গুরুত্ব হারায়। এটি কম উপভোগ্য হয়ে ওঠে। তাছাড়া ঘন ঘন সেক্স করতেও তখন আর ভালো লাগে না।’

তিনি বলেন, ‘গবেষণায় দেখা গেছে, মধ্য বয়সের শুরুতেই যৌনতা সবচেয়ে বেশি গভীরতা পায়। এতে তৃপ্তির মাত্রা চূড়ায় পৌঁছে। জরিপে এ তথ্যই পাওয়া গেছে। কানাডায় মধ্য বয়সীরাই তৃপ্তিকর যৌনতা উপভোগ করেন।’

‘সেক্স ইনফরমেশন অ্যান্ড এডুকেশন কাউন্সিল অব কানাডা’ এবং ‘ট্রোজান’ নামের কনডম বিক্রেতা প্রতিষ্ঠানের যৌথ গবেষণায় এসব তথ্য প্রকাশ পায়। যৌন আকঙ্ক্ষা বা তৃপ্তি বয়সের সঙ্গে কমে আসে না।

জরিপে দেখা গেছে, এ বয়সী মানুষরা তাদের শেষ যৌনকর্মকে সবচেয়ে তৃপ্তিকর বলে উল্লেখ করেন। তাদের প্রত্যেকেই প্রাথমিক অবস্থায় নিজেদের মধ্যকার আবেগগত সম্পর্ক নিয়ে সন্তুষ্ট।

জরিপকৃতদের ৬৩ শতাংশই মনে করেন, বয়স্করা যৌনতায় আরো নতুন নতুন বিষয় চেষ্টা করতে পারেন। এ ছাড়া বিবাহিত মানুষের জীবনে যৌনতৃপ্তি একাকীদের চেয়েও অনেক বেশি থাকে বলে জানানো হয় গবেষণায়।

এইচ.এস/


 

যৌনশক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250