শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

আলস্যই ওষুধ!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

প্রতীকী ছবি

এই নিরাময় পদ্ধতির মূল কথা হলো ‘বিছানাই ভালো থাকার আশ্রয়’। তাই মনে কোনও পাপবোধ না রেখে ঘুম আর বিশ্রামকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। একইভাবে  কাজের কথা, অন্য সব চিন্তা ছেড়ে ঘণ্টার পর ঘণ্টা বিছানায় পড়ে থাকতে হবে।

কাজে একেবারেই মন বসছে না? মনে হচ্ছে, অফিস থেকে ছুটি নিয়ে ক’টা দিন বাড়িতে নিজের বিছানায় চুপচাপ পড়ে থাকতে পারলে একটু ভালো হত? কাজ, অফিসের চাপ, লক্ষ্যপূরণের তাগিদ কোনও কিছু নিয়ে ভাবতে না হলেই মনটা একটু ভারমুক্ত হত! এমন ইচ্ছে শুনে কেউ বলতেই পারেন, এ আসলে কাজ না করার বাহানা। আবার কেউ এ-ও বলতে পারেন, শরীরে কোনও সমস্যা হলে বিছানায় গড়িয়ে লাভ কী? তার থেকে রোগের চিকিৎসা করানো দরকার। কিন্তু একটি তত্ত্ব বলছে, বিছানায় পড়ে থেকে আলস্য ভরে দিন কাটিয়ে দেওয়াও একটা ‘থেরাপি’ বা নিরাময় পদ্ধতি। আলস্যের ওই থেরাপি ইতোমধ্যে বিশ্বজু়ড়ে জনপ্রিয় হতেও শুরু করেছে।

এই হঠাৎ জনপ্রিয় হওয়ার ঘটনাটিকে বলা হয় ‘ট্রেন্ড’। মাঝে মাঝেই দেখা যায়, কোনও একটি বিষয় নিয়ে দেদার হইচই শুরু হয়েছে। সবাই সেই হইচইয়ে মেতেছেন। যত দিন যাচ্ছে হইচই বে়ড়েই চলেছে। যেন ছোট ছোট ঢেউ মিলে বড় ঢেউ তৈরি করছে। এ-ও সেই রকম। যার পোশাকি নাম ‘ট্রেন্ড’। বিশ্বজুড়ে কখন কোন ট্রেন্ড তৈরি হচ্ছে, তাতে নজর রাখার সংস্থাও রয়েছে। তেমনই এক সংস্থা ডব্লুজিএসএন ওই ট্রেন্ডের আগাম ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ২০২৫ সালে ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে ‘আলস্য থেরাপি’র।

আলস্য থেরাপি:

বিশ্রাম পর্বে ফোনে সমাজমাধ্যমের দেওয়ালে চোখ রাখাও চলবে না। মোট কথা মনকে সব রকম ভাবনা থেকে মুক্ত রাখতে হবে। একদিন বা একাধিক দিন ধরে এ ভাবেই কাটিয়ে দিলে মন এবং শরীরের ক্লান্তিবোধ কাটবে। কাটবে একঘেঁয়েমি। কয়েকদিন পরে আবার পূর্ণোদ্যমে কাজে ফিরতে পারবেন আপনি। এটা নতুন ‘আলস্য ট্রেন্ডের’ মূল ধারণা। 

আলস্য থেরাপি কতটা ফলপ্রসূ:

আলস্য থেরাপি কিছুটা কার্যকরী বলেই জানাচ্ছেন স্নায়ুরোগের চিকিৎসক কদম নাগপাল। তিনি বলছেন, ‘ভাবনাহীন আলস্য মাথা ঠাণ্ডা করে। মানসিক চাপ কমায়। বিশ্রাম পেয়ে মস্তিষ্কও গা ঝাড়া দিয়ে ওঠে।’ কিন্তু দীর্ঘদিনের আলস্য শরীর ও মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে বলে জানাচ্ছেন নাগপাল।

আলস্য থেরাপির নেতিবাচক দিক:

মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আলস্য থেরাপি স্বল্প সময়ের প্রতিকার হলেও তার ফল দীর্ঘমেয়াদি হয় না বলে মনে করেন চিকিৎসক নাগপাল। তিনি বলছেন, ‘মন ও শরীর ভালো রাখার জন্য আমরা সাধারণত যা যা করি, যেমন যোগাসন, শরীরচর্চা বা ধ্যান, প্রাণায়ম ইত্যাদি, তা আমাদের এনডরফিন হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। মেজাজ ভালো রাখে। মানসিক স্বাস্থ্যও দীর্ঘমেয়াদে উন্নত করে। উল্টো দিকে, দীর্ঘদিন আলস্য ভোগ করলে তা শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যে রুটিনে আমরা অভ্যস্ত তাতে ফিরতে অসুবিধা হতে পারে। নষ্ট হতে পারে কাজ করার ক্ষমতাও। ’

আলস্য থেরাপি কি করা উচিত:

মন খারাপ হলেই আলস্যের শরণ নেওয়ার বদলে মাঝে সাঝে একদিন এমন ছোট বিশ্রাম নেওয়া যেতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসক। তবে তিনি বলছেন, বিষয়টিকে অভ্যাসে পরিণত না করাই মঙ্গল।

 কেসি/এইচ.এস


ওষুধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250