মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ১১ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর একসঙ্গে পথচলার পর অবশেষে নিজেদের সম্পর্কের ইতি টেনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সহিয়োন ও অভিনেতা জং গিয়োং হো। কে-পপ গার্লস গ্রুপ গার্লস জেনারেশনের অন্যতম সদস্য সহিয়োন। অন্যদিকে, জং গিয়োং হো বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ‘হসপিটাল প্লেলিস্ট’, ‘ক্র্যাশ কোর্স ইন রোমান্স’-এর মতো ব্লকবাস্টার সিরিজে অভিনয় করে। গতকাল ৯ জুন দুই তারকার অফিশিয়াল এজেন্সির পক্ষ থেকে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সহিয়োন ও জং গিয়োং হো ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। এর ফলে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তাদের ব্রেকআপের গুঞ্জন ছড়ায়। পরে কোরিয়ান সংবাদমাধ্যমের অনুসন্ধানে সত্যতা বেরিয়ে আসে।

কোরিয়ান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দুজনেরই কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় তারা একে অপরের থেকে মানসিকভাবে কিছুটা দূরে সরে যান এবং কোনো রকম প্রকাশ্য কলহ ছাড়াই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের খবর নিশ্চিত করে সহিয়োনের এজেন্সি সারাম এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটা সত্য যে তারা আলাদা হয়ে গেছেন। তবে তারা ভবিষ্যতেও একে অপরের ভালো সহকর্মী ও বন্ধু হিসেবে পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’

২০১২ সালের সেপ্টেম্বরে সম্পর্কে জড়ান সহিয়োন ও জং গিয়োং হো। ২০১৪ সালের জানুয়ারি মাসে তারা নিজেদের প্রেমের কথা প্রকাশ করেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তারা বিভিন্ন টিভি শো ও সাক্ষাৎকারে খোলামেলাভাবে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যা দক্ষিণ কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রিতে একটি বিরল দৃষ্টান্ত ছিল।

ভক্তদের ধারণা ছিল, কোরিয়ান বিনোদনজগতের এই অন্যতম স্টেবল জুটি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু দীর্ঘ ১৪ বছরের এই রূপকথার মতো সম্পর্কের এমন আকস্মিক সমাপ্তিতে বিস্মিত ভক্তরা।

জনপ্রিয় সংগীতশিল্পী সহিয়োন ও অভিনেতা জং গিয়োং হো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250