শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে বাঁধন বললেন, গল্পটা অনুপ্রাণিত করেছিল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর বিজয়োল্লাসে মেতেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রিকশায় চড়ে ঘুড়ে বেড়িয়েছেন গোটা ঢাকা শহর। ফলে প্রতিনিয়ত আওয়ামী লীগ সমর্থকের তোপের মুখে পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে।

আজ বুধবার (২০শে আগস্ট) ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন। যেখানে তিনি জানিয়েছেন, একটা সময় শেখ হাসিনাকে ভালোবাসতেন।

ছবি প্রকাশ করে বাঁধন লিখেছেন,  ‘এই ছবিটা? ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম-অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি। তিনি তখন হেসেছিলেন। সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল। সেই মুহূর্তে তিনি আমাদের একজন বলে মনে হয়েছিল।’

বাঁধন বলেন, ‘তার (শেখ হাসিনা) গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন, তবুও সেই দেশেই ফিরে এসেছেন-যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম মানুষই দেখাতে পারে। কিন্তু সময়ের সাথে আমি দেখেছি, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।’


অভিনেত্রীর ভাষ্য, ‘শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে, আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি! তাহলে আমার সহকর্মী আওয়ামী লীগ নেতারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি-মানুষের কথা বলি। আমি দেশের মানুষের পাশে আছি। আপনারা কেন আমাকে নিয়েই এত ব্যস্ত? জানি, হয়তো আপনারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু অন্তত মানুষ হিসেবে আচরণ তো করতে পারেন। ছাড়পত্র-এর দায়িত্বে যারা আছেন, তাদের জিজ্ঞেস করুন ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী প্রস্তাব দিয়েছিল। মানুষের মতো আচরণ করা কঠিন হয়ে গেছে। কারণ, অনেকে আর মানুষ নেই। কিন্তু চেষ্টা করলে সম্ভব। একজন প্রকৃত নেতা হোন, মানুষ হোন।’

সমালোচনার জবাবে বাঁধন বলেন, ‘আমাকে যেভাবে আক্রমণ করেছেন, দেশের নারীদের সঙ্গেও আপনারা ঠিক এভাবেই আচরণ করেন। যান, চালিয়ে যান এইসব বাজে কথা! আপনারা জিতেছেন-অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই? নাকি ঠিক করেছেন, যে সবচেয়ে খারাপ মানুষ, তাকেই আপনারা ক্ষমতায় এনে সংসদ সদস্য বানাবেন?’

আজমেরী হক বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250