শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

শোলাকিয়ার ঈদ জামাত শুরু হবে সকাল ৯টায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল ৯টায়। আজ বুধবার (৪ঠা জুন)  সকালে শোলাকিয়া ঈদগায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান।

এবারের ১৯৮তম জামাতে ইমামতি করবেন মুফতি বড় বাজার জামে মসজিদের খতিব আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। জেলা প্রশাসক ছাড়াও ঈদগায় আলাদা প্রেস ব্রিফিং করেছেন ঢাকা ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজেম উদ্দীন ও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির।

জেলা প্রশাসক ফৌজিয়া খানা জানিয়েছেন, ঈদগার প্রস্তুতি প্রায় শেষ। এ ঈদেও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের জন্য ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরবে থেকে কিশোরগঞ্জে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি ঈদ স্পেশাল ট্রেন আসবে। জামাত শেষে মুসল্লিদের নিয়ে ট্রেন দু’টি আবার গন্তব্যে ফিরে যাবে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্প ও ফায়ার সার্ভিস টিম মোতায়েন থাকবে।

পুলিশ সুপার কাজেম উদ্দীন বলেন, ঈদ উপলক্ষে ৬ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে ৬৪টি সিসি ক্যামেরা, ৭টি ড্রোন ক্যামেরা, ৭টি ভিডিও ক্যামেরা, ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে এবং চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে। স্থাপন করা হবে কন্ট্রোল রুম।

র‌্যাব কমান্ডার আশরাফুল কবির জানিয়েছেন, ঈদের দিন ৬০-৭০ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকেও মোতায়েন থাকবে। পুরো এলাকায় গোয়েন্দা নজরদারি করা হবে। র‌্যাবের পক্ষ থেকেও কন্ট্রোল রুম স্থাপন করা হবে। থাকবে দু’টি ওয়াচ টাওয়ার।

এইচ.এস/

ঈদের জামাত শোলাকিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250