রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজতে আবার সংলাপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৫ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি খুঁজতে আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। তৃতীয় ধাপের এই সংলাপও হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩০টি দল এবং জোট সংলাপে যোগ দেবে। 

জুলাই সনদ চূড়ান্ত করে ১১ই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোকে দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। বিএনপিসহ ১৬টি দল সনদে সই করতে দলীয় প্রতিনিধির নাম পাঠিয়েছে। জামায়াত, ইসলামী আন্দোলসহ বাকি দলগুলো বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়া পর্যন্ত সনদে সই করতে রাজি নয়। 

সনদে সংস্কারের ৮৪টি সিদ্ধান্ত হয়েছে। যেগুলো অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে কার্যকর সম্ভব, সেগুলো নির্বাচনের আগে বাস্তবায়নে সব দল একমত। ঐকমত্য হয়নি সংবিধানের ৩৪টি সংস্কার প্রশ্নে। 

বিএনপি চায়, আগামী সংসদে দুই বছরে সংবিধান সংস্কার হবে। জামায়াতের দাবি, নির্বাচনের আগেই প্রভিন্সিয়াল সাংবিধানিক আদেশে সংবিধান সংস্কার করতে হবে। ইসলামী আন্দোলনসহ ১১টি দলের একই অবস্থান। এনসিপি গণপরিষদে সংবিধান সংস্কার চায়। গণতন্ত্র মঞ্চের শরিকরা চায় সংবিধান সভায় সাংবিধানিক সংস্কার। 

ইতোমধ্যে জামায়াতসহ সাতটি দল নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে। এ সাত দল চারটি দাবিতে একমত হলেও যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ। এ পরিস্থিতিতে আজ বেলা ১১টায় সংলাপ শুরু হবে। বিএনপি বলছে, আলোচনা চলাকালে আন্দোলন স্ববিরোধী।

জে.এস/

জাতীয় ঐকমত্য কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250