মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি।
সম্মেলনে বাজার সম্প্রসারণ, বিক্রয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি, বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন কৌশল এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ে পরিবেশকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিক মানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিবেশকরা।
সম্মেলনে চলতি বছরে বিক্রয়ে উল্লেখযোগ্য অবদান রাখায় অর্ধশতাধিক পরিবেশককে সম্মাননা দেওয়া হয়। এছাড়া র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বৈদ্যুতিক তার দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে পরিবেশকদের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
খবরটি শেয়ার করুন