মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: শামা ওবায়েদ *** শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে বার্তা! *** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩

ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তিন ম‍্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময়ের আগে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

এর আগে মঙ্গলবার (১২ই মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা না করা বিস্ময় প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। তিনি বলেন, ‘সত্যি বলতে আমার কোন ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।'

আরো পড়ুন: আইসিসির মাসসেরা খেলোয়াড় জয়সওয়াল

চোট কাঁটিয়ে দলে ফিরেছেন নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। এছাড়া আফগানদের বিপক্ষে খেলানো বোলিং আক্রমণের দিলশান মাধুশঙ্কা, প্রমোদ মাধুশান, লাহিরু কুমারাকে রাখা হয়েছে এই সিরিজেও।

শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামাবিক্রমা, জানিথ, লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাসিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলাগে, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।

এসি/

শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250