মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

আবারও জোড়া গোল রোনালদোর, জিতলো আল নাসর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গেল ২৫শে নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরের ম্যাচে গতকাল শুক্রবার (২৯শে নভেম্বর) সৌদি প্রো লিগেও জোড়া গোল করলেন তিনি। পর্তুগিজ তারকার অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর।

কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

রোনালদো দ্বিতীয় গোল করেন ৭৯ মিনিটে।

আরো পড়ুন : ১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল

আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচে ফেরার পথ বন্ধ হয়ে যায় ডামাকের। কেননা এর আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল সফরকারীরা। একজন কম নিয়ে খেলে আল নাসরের জালে বল জমা করা চাট্টিখানি কথা নয়। সময়ও বেশি ছিল না। শেষ পর্যন্ত নিজেদের অক্ষমতার প্রমাণই দিলো ডামাক।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে ডামাক। লক্ষ্য অর্জনে কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলে তারা। এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।

গতকাল জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলে এখন পর্যন্ত ২০ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার।

এস/  আই.কে.জে

রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250