সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

মৌসুমি ফল লটকনের পুষ্টিগুণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ষড়ঋতুর বাংলাদেশ ও আমাদের প্রকৃতিক পরিবেশে আপন নিয়মে অনাদিকাল ধরেই উৎপাদিত হচ্ছে চেনা-অচেনা নানা জাতের ফল সম্ভার। এদের কোনো কোনোটাকে আমরা চিনি কিছুটা কম, কিছুটা ভালোভাবে। 

লটকন আমাদের কাছে অল্প বিস্তর পরিচিত ফল। ইদানিংকালে পরিচিতি পাচ্ছে এ ফলটি। 

লটকনের রয়েছে অঞ্চলভিত্তিক বিভিন্ন ডাক নাম। বুবি, ডুবি, লটকা, নটকোনা, হাড়ফাটা, লটকাউ, কানাইজু, কিছুয়ান, আঁশফল প্রভৃতি নামে পরিচিত। প্রাপ্ত বয়স্ক একেকটি লটকন গাছ সাধারণত ৯ মিটার থেকে ১২ মিটার দৈর্ঘ্যের হয়ে থাকে।

বর্ষার অন্যতম ফল লটকন। এর স্বাদ টক-মিষ্টি। টক-মিষ্টির কারণে এ মৌসুমি ফলটি অনেকেই দারুণ পছন্দ করেন। বর্তমানে ফলটি তার পুষ্টিগুণের কারণে বাজারের অন্য ফলের সঙ্গে প্রতিযোগিতা করে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি সবজি 'হপ শুটস'

বর্তমানে লটকনের বাণিজ্যিক উৎপাদন ব্যাপকভাবে হচ্ছে। নরসিংদী জেলাতে লটকনের ফলন সবচেয়ে বেশি। এছাড়া সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাজীপুর এসব জেলায়ও ইদানিং বাণিজ্যিকভিত্তিতে লটকনের চাষ হচ্ছে।  মৌলভীবাজারের কোনো কোনো চাষি শৌখিনভাবে লটকনের চাষ শুরু করেছেন। আমাদের প্রকৃতির মৌসুমি ফল হিসেবে লটকন বর্তমানে সহজলভ্য ও সমৃদ্ধ একটি ফল।

এসি/  আই.কে.জে


মৌসুমি ফল ‘লটকন’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250