বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ১৪ থেকে ১৬ই ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে বৃষ্টি হতে পারে। শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির পূবার্ভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তাফা কামাল পলাশ। যিনি কানাডার সাস্‌কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক। 

এই আবহাওয়াবিদ তার ওয়েবসাইটে শনিবার (১০ই ফেব্রুয়ারি) দুপুরে জানান, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৪ই ফেব্রুয়ারি মধ্য রাতের পর থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির রেশ থাকবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত। 

ওয়েবসাইটটিতে আরও বলা হয়েছে, মূল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ১৫ই  ফেব্রুয়ারি ভোর থেকে সন্ধ্যার মধ্যে।

রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে ১০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৪ই ফেব্রুয়ারি মধ্য রাতের পর থেকে ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার মধ্যে।

সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের মধ্যবর্তী জেলাগুলো। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা ও ঢাকা বিভাগের মধ্যবর্তী জেলাগুলোয়।

আরও পড়ুন: দেশের ২৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা

তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যবর্তী জেলাগুলোয়।

ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে তিনি এই পূবার্ভাস দিয়েছেন।

চলতি ফেব্রুয়ারি মাসে দেশের ওপর দুই বার বৃষ্টিপাত বয়ে গেছে। এছাড়াও জানুয়ারি মাসেও বৃষ্টি হয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বয়ে যাওয়া বৃষ্টিপাতের পর শীত বাড়ার আশঙ্কা নেই বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে বৃষ্টির পর কুয়াশার পরিমান বাড়বে।

এসকে/ 

বৃষ্টিপাত লঘুচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250