শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের স্থগিত ম্যাচ দুটির নতুন সূচি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৬ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করেছে বিসিবি। এবার জানা গেল স্থগিত হওয়া ম্যাচ দুটির নতুন সূচি। 

এই বিষয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, স্থগিত হওয়া ম্যাচ দুটি আজ বুধবার (৩১শে ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায় এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে রংপুর রাইডার্স।

টিকিটের বিষয়ে জানতে চাইলে ইফতেখার রহমান মিঠু জানান, গতকাল মঙ্গলবারের স্থগিত হওয়া ম্যাচের টিকিটেই আজকের ম্যাচ দেখতে পারবেন দর্শকেরা। 

উল্লেখ্য, দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তার জানাজা আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

জে.এস/

বাংলদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250