মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

গুগলের নয়া প্রযুক্তি, টেক্সট লিখলেই তৈরি ভিডিও!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। তবে টেক্সট টু ইমেজ জেনারেটর হিসেবে সেভাবে ছাপ ফেলতে পারেনি গুগল।

এবার টেক্সট টু ভিডিও জেনারেটর হিসেবে চমক দিতে নতুন প্রযুক্তির ঘোষণা করলো অ্যালফাবেট মালিকাধীন সার্চ ইঞ্জিন। যা নিয়ে হইচই ইন্টারনেট দুনিয়ায়। এই টুলের নাম গুগল ভিডস। যা এআইয়ের মাধ্যমে টেক্সটকে ভিডিওতে রূপান্তরিত করবে। অর্থাৎ আপনার যেমন ভিডিও দরকার তা লিখে দিলেই তেমন ভিডিও বানিয়ে দেবে গুগলের নতুন অ্যাপ।

আরো পড়ুন : অ্যামাজনের নতুন চমক, হাতের ইশারায় লেনদেন

কিছুদিন আগে এমনই এক প্রযুক্তি এনে সাড়া ফেলে দিয়েছিল ওপেনএআই। এতটাই নিখুঁত এবং চমকপ্রদ ভাবে ডিজাইন করা হয়েছে যে ভিডিওটি মানুষ না রোবট বানিয়েছে তা ধরা মুশকিল। সেই রকম কিছুটা কাজ করবে গুগল ভিডস। যেখানে ব্যবহারকারীরা শুধু বর্ণনা দিলেই ভিজ্যুয়াল ছবি ফুটে উঠবে।

এই অ্যাপে গুগলের দ্বারা তৈরি করা টেম্পলেট থাকবে। যা ব্যবহার করতে পারেন ব্যবহারকারী। অথবা ব্যবহারকারী নিজস্ব প্রম্প্টও দিতে পারবে সেখানে। তিনি যেমনটা বানাতে চান তা সঠিকভাবে লিখে দিলেই তৈরি হবে ভিডিও। এদিন ব্লগ পোস্টে গুগল ভিডস সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন।

চাইলে ব্যবহারকারী তার নিজের ভয়েস ওভার যোগ করতে পারবেন ভিডিওতে। বিষয়টি শুনতে আহামরি না লাগলেও চোখের সামনে সেই ভিজ্যুয়াল উপস্থাপন সত্যি চমকে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দ্বারা ম্যাজিকের মতো তৈরি হবে যে কোনো ভিডিও।

সূত্র: এইসময়

এস/ আই.কে.জে/


প্রযুক্তি ভিডিও গুগল টেক্সট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250