বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

দেশে এল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: যুক্তরাষ্ট্র দূতাবাসের সৌজন্যে

যুক্তরাষ্ট্রে থেকে ভুট্টার চালান দেশে এসে পৌঁছেছে। আজ বুধবার (৭ই জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে ৫৭ হাজার ৮৫৫ টনের এই চালানটি আসে। ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানি করা হলো। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ২০২৫–২৬ শস্য বছরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত এই হলুদ ভুট্টা ওয়াশিংটন রাজ্যের ভ্যাঙ্কুভার থেকে জাহাজে করে পাঠানো হয়েছে। এই ভুট্টা দিয়ে পশুখাদ্য তৈরি করা হবে। পোলট্রি ও গবাদিপশুর খাদ্যে এই ভুট্টার ব্যাপক ব্যবহার রয়েছে।

চালানটি গ্রহণ করতে চট্টগ্রাম বন্দরে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কৃষি অ্যাটাশে এরিন কোভার্ট। এ সময় নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের মতো শীর্ষস্থানীয় ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তার সঙ্গে ছিলেন।

ইউনাইটেড গ্রেইন করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, আগামী বছরগুলোতেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহের ব্যাপারে আমরা আশাবাদী।

জে.এস/

যুক্তরাষ্ট্র দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250