শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

‘আমরা চ্যাম্পিয়ন, এটি বলতেও অবিশ্বাস্য লাগছে’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৬

#

বিশ্বকাপে চুমু আঁকছেন রদ্রি। ছবি: ফিফা

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বসেরার মুকুট পরেছে স্পেন। অতিরিক্ত সময়ের সেই রুদ্ধশ্বাস জয়ে কেবল সোনালি ট্রফিই উঁচিয়ে ধরেনি লুইস দে লা ফুয়েন্তের দল, ভেঙে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও। টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বজয়ের এই অবিস্মরণীয় কীর্তির পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

বিশ্বকাপ এবারই প্রথম হয়েছে ৪৮ দলের। তারকাদের আলোচনার ভিড়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে দল হিসেবে খেলা স্পেন। পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রেখে রদ্রি হয়েছেন টুর্নামেন্ট সেরা। ট্রফি ও বিশ্বরেকর্ড—দুটিই নিজেদের করে নেওয়ার পর রদ্রি বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই, এই দলটি অসাধারণ এবং আমরা বিশ্বচ্যাম্পিয়ন, এটি মুখে বলতেও অবিশ্বাস্য লাগছে। এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কঠিন টুর্নামেন্ট, তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় রয়েছে, আমরা সব রেকর্ড ভেঙেছি...।

পুরো ম্যাচে আর্জেন্টিনা তেমন কোনো বড় সুযোগই তৈরি করতে পারেনি। লিওনেল মেসির দলকে বোতলবন্দী করে রাখার সেই নিখুঁত ও সাহসী ফুটবল খেলার রহস্য নিয়ে বলতে গিয়ে স্প্যানিশ মাঝমাঠের এই চালিকাশক্তি বলেন, ‘এটাই এই দলের গোপন রহস্য, আমাদের সামনে কে আছে তা কোনো বিষয় নয়, আমরা তোমাদের ওপর চড়াও হবই। জীবনে সাহসী হতে হয় এবং জীবন তার পুরস্কার দেয়।’

গত এক বছরে এসিএল চোটের কারণে ক্যারিয়ারের কঠিনতম সময় পার করেছেন এই ব্যালন ডি’অরজয়ী তারকা। আকাশছোঁয়া সাফল্য থেকে চোটের কারণে একেবারে মাটি নেমে যাওয়া এবং সেখান থেকে কঠোর পরিশ্রমে আবারও বিশ্বজয়ের মঞ্চে ফেরার এক অনন্য গল্প শুনিয়েছেন তিনি। লোকে তাকে যেভাবে দেখে, সে প্রসঙ্গে রদ্রি যোগ করেন, ‘তারা যেন দেখতে পায় যে একজন খেলোয়াড় যে আকাশ স্পর্শ করে আবার একেবারে নিচে নেমে যায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন শেষ পর্যন্ত তার মূল্য ফিরিয়ে দেয়। আমি প্রতিকূলতা জয়ের একটি উদাহরণ। এমন অনেক মানুষ আছেন যারা আমাকে চেনেন না, কিন্তু আমি স্পেনের মানুষের সমর্থন ও ভালোবাসা অনুভব করেছি।’

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250