সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

দেশে ফিরছেন শেখ হাসিনা, দাবি বিএনপির সাবেক নেতার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পক্ষে জুলাই সনদকে বিলোপ সাধন ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেছেন বিএনপি ছেড়ে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ফয়জুল করিম। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার একটি অসাংবিধানিক সরকার। প্রধান উপদেষ্টার শপথও অবৈধ।’

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এই আইনজীবী। কিশোরগঞ্জের সাবেক এই বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে আসবেন বা চলে এসেছেন।’

শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে তিনি বলেন, ‘আমি পাগলের প্রলাপ বকতে পারি, কিন্তু মুজিবকন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা নন। এটা বাংলাদেশের সবাই জানে।’

প্রসঙ্গত, ফয়জুল করিম গত ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন।

তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে।

ফয়জুল করিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250