শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রাজকীয় সংবর্ধনা পেল নরওয়ে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে নরওয়ে। রাজধানী ওসলোতে সোমবার আরলিং হালান্ডদের স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় নরওয়ের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযান।

নিজেদের ইতিহাসে এবারই প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে নরওয়ে। গ্রুপপর্বে ইরাক ও সেনেগালকে হারিয়ে সেরা ৩২-এ জায়গা করে নেয় তারা। আইভোরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে পা রাখে। সেখানেই সবচেয়ে বড় চমক উপহার দেয় হালান্ডরা। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পা রাখে নরওয়ে।

২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন হালান্ড। নরওয়ের ফুটবলারদের দেশে ফেরার পথেও ছিল বিশেষ আয়োজন। দলের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অসলো পর্যন্ত নরওয়েজিয়ান সামরিক বাহিনীর যুদ্ধবিমান খেলোয়াড়দের বহনকারী বিমানকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিল রাজকীয় সংবর্ধনা।

সংবর্ধনা অনুষ্ঠানে নরওয়ের রাজপরিবারের শীর্ষ সদস্যরাও অংশ নেন। বিশ্বকাপ চলাকালে জনপ্রিয় হয়ে ওঠা ঐতিহ্যবাহী ভাইকিং রো উদযাপনে হাজারো সমর্থকের সঙ্গে যোগ দেন ক্রাউন প্রিন্স হাকোন। অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও হালান্ড যেভাবে বিশ্বকাপে জয় উদযাপনের সময় ঢোল বাজিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতেন, একইভাবে ঢোল বাজিয়ে উদযাপনের সূচনা করেন তিনি।

উদযাপনের অংশ হিসেবে খোলা ছাদওয়ালা বাসে শহরজুড়ে শোভাযাত্রা করেন ফুটবলাররা। এ সময় রাস্তায় মানুষের ঢল নামে। এ সময় সমর্থকদের অভিবাদনের জবাব দিয়েছেন হালান্ডরা।

নরওয়ের স্বপ্নভঙ্গ হয় কোয়ার্টার ফাইনালে। মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের করা একমাত্র গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের। সেই জয়ে ইংল্যান্ড সেমিফাইনালে পা রেখেছে। ফাইনালে ওঠার মিশনে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে টমাস টুখেলের দল।

সংবর্ধনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250