শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত *** ফেসবুক থেকে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকেরা, ভয়ের এই প্রবণতাকে কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা *** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট

২৫০ মাইল দূরেও ভেসে উঠছে নেপালে বন্যায় নিহতদের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষের মরদেহ দুর্যোগকবলিত এলাকা থেকে কয়েক শ মাইল দূরে গিয়েও পাওয়া যাচ্ছে। গত বুধবার (২৬ আগস্ট) সকালে বরফ, কাদা ও পানির প্রায় ৭০ ফুট উঁচু ঢলের আঘাতে নেপালের রাসুওয়া অঞ্চল ব্যাপকভাবে বিধ্বস্ত হয়। ওই দুর্যোগে ভেসে যাওয়া এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে লুম্বিনি প্রদেশে, যা রাসুওয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরে।

এ ছাড়া নেপালের সীমান্তবর্তী ভারতের উত্তরাঞ্চলীয় দুই রাজ্য—উত্তর প্রদেশ ও বিহারেও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অঞ্চলগুলো বন্যার মূল কেন্দ্র থেকে ১০০ মাইলের বেশি দূরে অবস্থিত।

এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে ৩৩ জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। আকস্মিক এই ভয়াবহ ঢলে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে।

নিখোঁজ ও জীবিত ব্যক্তিদের সন্ধানে নেপালজুড়ে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। সেনাবাহিনী ও পুলিশের অন্তত পাঁচ হাজার সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন।

তবে নতুন করে সৃষ্ট বিপদের আশঙ্কায় শুক্রবার (২৮ আগস্ট) উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ভূমিধস ও ধ্বংসাবশেষে উপত্যকার নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে দুটি হ্রদের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হ্রদ দুটির পানি উপচে পড়লে তা পাহাড় বেয়ে নিচের দিকে নেমে এসে নতুন বিপর্যয় ঘটাবে।

এদিকে রাসুওয়ার উপত্যকার উঁচু এলাকায় অবস্থিত ত্রিশূলী বাজারে ভারী বৃষ্টি হতে পারে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া এবং অব্যাহত বৃষ্টির কারণে জীবিতদের খুঁজে বের করার কাজ আরও কঠিন হয়ে পড়ছে।

নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250