মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

যেসব মডেলের বাইক বাতিল করছে রয়্যাল এনফিল্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুরো বিশ্বের সব দেশেই রয়েছে রয়্যাল এনফিল্ড বাইকের জনপ্রিয়তা। তবে গ্রাহকদের জন্য কিছুদিন আগেই এক দুঃসংবাদ দিয়েছিল রয়্যাল এনফিল্ড। নির্মাণ ত্রুটির জন্য বেশ কয়েকটি মডেলের বাইক বাজার থেকে তুলে নিচ্ছে সংস্থাটি। নভেম্বর ২০২২ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত তৈরি হওয়া সমস্ত রয়্যাল এনফিল্ড বাইক বাজার থেকে তুলে নিচ্ছে কোম্পানি। কত বাইক তুলে নেওয়া হচ্ছে, তার সংখ্যা জানা যায়নি। তবে রয়্যাল এনফিল্ডের ১১টি মডেলেই সমস্যা রয়েছে।

টু হুইলার নির্মাতা সংস্থা জানিয়েছে, রুটিন পরীক্ষার সময় বাইকের রিফ্লেক্টরে সমস্যা ধরা পড়েছে। সাইড বা রিয়াল রিফ্লেক্টরগুলি ঠিক মতো কাজ করছে না। বিশেষ করে কম আলোতে।

আরো পড়ুন : ফোন চুরি ঠেকাতে নতুন ফিচার আনছে গুগল!

রয়্যাল এনফিল্ড জানিয়েছে, খুব দ্রুত সব রিফ্লেক্টর বদলে দেওয়া হবে। একটা বাইকের সাইড এবং রিয়াল রিফ্লেক্টর বদলাতে সময় লাগবে বড়জোর ১৫ মিনিট। যে সব গ্রাহক এরই মধ্যে নভেম্বর ২০২২ থেকে মার্চ ২০২৩ সালের মধ্যে তৈরি হওয়া রয়্যাল এনফিল্ড বাইক কিনেছেন, তাদের সঙ্গে কোম্পানি নিজে যোগাযোগ করবে। তারপর রিফ্লেক্টর বদলে দেওয়া হবে।

এর জন্য গ্রাহককে এক পয়সাও খরচ করতে হবে না। পুরো খরচ বহন করবে রয়্যাল এনফিল্ড সংস্থা। রিফ্লেক্টর বদলের কাজ হবে কয়েক ধাপে। প্রথমে দক্ষিণ কোরিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের রিফ্লেক্টর বদলানো হবে। তারপর ভারত, ইউরোপ, ব্রাজিল, ল্যাটিন আমেরিকা, ইংল্যান্ডের মতো বড় বাজারে হাত দেবে কোম্পানি।

এস/  আই.কে.জে


রয়্যাল এনফিল্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250