সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

প্রাইম ব্যাংকের সাথে পে-রোল চুক্তি করলো আকিজ-বশির গ্রুপ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পে-রোল চুক্তি সই করেছে আকিজ-বশির গ্রুপ। সম্প্রতি বনানীতে আকিজ-বশির গ্রুপের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব‌্যাংক।

চুক্তি অনুযায়ী, আকিজ-বশির গ্রুপ-এর কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে আকিজ-বশির গ্রুপ-এর কর্মীরা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

আরো পড়ুন : ওয়ালটন বাংলাদেশকে গর্বিত ও সম্মানিত করেছে : এনবিআর চেয়ারম্যান

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং আকিজ-বশির গ্রুপ-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সামছ উদ্দিন আহমেদ, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের টিম হেড মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিকী; এসএভিপি হাসিবুর রহমান এবং আকিজ-বশির গ্রুপের ডিজিএম-ফাইন্যান্স মো. বাবুল হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এস/ আই.কে.জে

প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250