শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল, এবার কী হবে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৭ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাপানকে হারিয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে সেলেসাওদের সামনে এবার অপেক্ষা করছে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ফুটবলের ইতিহাসে কখনো কোনো জয়ের রেকর্ড নেই তাদের। শেষ আটে যেতে হলে ব্রাজিলকে এবার ভাঙতে হবে দীর্ঘ ৩৬ বছরের এক গেরো।

রোববার শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির। আজ আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। ১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত চারবার লড়েছে দুই দল। তবে কখনোই ব্রাজিল জয়ের স্বাদ পায়নি। যার মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়ে।

বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখা হয়েছিল ১৯৯৮ সালে। সেবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল নরওয়েজিয়ানরা। অবশ্য সেই গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে গিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের আগের বছর সেলেসাওদের প্রীতি ম্যাচে ৪–২ গোলে হারায় নরওয়ে। দুই দেশ সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে এক প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়।

২০ বছর পর আবারও ব্রাজিলের সামনে নরওয়ে। লক্ষ্য এবার ইতিহাস বদলানো। আর নরওয়ের চোখ থাকবে নতুন ইতিহাস গড়ার। আর্লিং হালান্ড–মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া সোনালি প্রজন্ম অঘটন ঘটাতে পারবে কি না, তা সময় বলে দেবে। নিউজার্সির মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250