শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

৩৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

৩৫ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। গত শনিবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: শ্রমিক হত্যায় হাসিনা-কাদের-শামীমের বিরুদ্ধে মামলা

আটক ওই পুলিশ সদস্যের নাম জাহাঙ্গীর আলম। তিনি পুলিশের কনস্টেবল পদে ঢাকা জেলা কোর্টে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলঙ্জায় সিএনজিতে করে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে আটক করা হয়। ইয়াবা পরিবহনে সহযোগিতার অপরাধে সিএনজিচালিত অটোরিকশাচালক শামসুল আলম (৩২) কেউ আটক করা হয়।

এসি/ আইকেজে

ইয়াবা পুলিশ সদস্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250