বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

কবরস্থানে পাওয়া সেই নবজাতককে দত্তক নিলেন চিকিৎসক দম্পতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

সড়ক দিয়ে ইজিবাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সড়কের পাশে ছিলো হালকা জঙ্গলসহ কবরস্থান। কান্নার আওয়াজ শুনে তিনি ইজিবাইক থামিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে কবরের ওপর একটি নবজাতককে দেখতে পান। নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি। পরে ওই নবজাতককে ময়মনসিংহের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

ঘটনাটি ঘটেছিলো শুক্রবার (১লা মার্চ) সন্ধ্যায় নান্দাইলের মুশুলি ইউনিয়নের রসুলপুর গ্রামে।

রোববার (৩রা মার্চ) কবরস্থানে কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে দত্তক নিয়েছেন নিঃসন্তান এক চিকিৎসক দম্পতি। সমাজসেবা কার্যালয়ে আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওই চিকিৎসক দম্পতির হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী। তিনি জানান, দত্তক নেওয়ার বিষয়ে চূড়ান্ত করতে উপজেলা সমাজসেবা কার্যালয় শনিবার রাতে শিশু কল্যাণ বোর্ডের সভা হয়। সেখানে একাধিক আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক দম্পতির আবেদনটি চূড়ান্ত করা হয়। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক সচ্ছলতা ও সামাজিক অবস্থান যাচাই-বাছাই করে তাদের কাছে নবজাতকটি দত্তক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কান্নার আওয়াজ শুনে কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

এ কর্মকর্তা আরও জানান, বর্তমান সমাজ ব্যবস্থা ও শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে একটি নিঃসন্তান এবং সচ্ছল দম্পতিকে বেছে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

নবজাতকের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রশিদ বলেন, শিশুটির বয়স ২-৫ দিন হতে পারে। সে সম্পূর্ণ সুস্থ ও সবল রয়েছে।

এসকে/ 


কবরস্থান নবজাতক উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250