শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর *** আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন *** সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের *** তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন হেফাজতের আমির *** মার্কিন এআই ‘ক্লদ’ দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে নজর রাখছে ইরান *** নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার *** আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা *** এআই ব্যবহার করে যেভাবে আওয়ামী লীগপন্থী ‘খবর’ চালিয়েছেন এক ব্যক্তি

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে এবং এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন।

আজ শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, গতকাল ছাত্রলীগ এবং আওয়ামী লীগ গুলশানে ঝটিকা মিছিল করেছে। সেই মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী অংশ নিয়েছে। আমি আগেই বলেছি, আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে। এর দায় অবশ্যই জামায়াতকে নিতে হবে।

রাশেদ খাঁন আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে সেই ৯৬ সালের মতো আওয়ামী লীগ এবং জামায়াত যুগপৎভাবে আন্দোলন করে এই সরকারকে ব্যর্থ করার একটি ব্যর্থ চেষ্টা হাতে নিয়েছে। দেখেন, জামায়াতের আমির গণ-অভ্যুত্থানের পরপর এক মাসও শেষ হয়নি, সেই সময় ঘোষণা দিয়েছিল যে, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। জামায়াতের নেতারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, যারা এত দিন আওয়ামী লীগ করেছেন, এখন যদি জামায়াত করেন, আপনাদের সকল দায়-দায়িত্ব আমরা নেব।’

রাশেদ খাঁন বলেন, তার মানে এই যে, এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মিছিল করছে, অবশ্যই জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের মিছিল তারা করার সাহস পায় না।

প্রশাসন ও পুলিশ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘দেখেন, আমরা ১৬ বছর দেখেছি আমাদের প্রশাসনকে, আমাদের পুলিশকে কীভাবে দলীয়করণ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রশাসনিক ব্যবস্থার পুরোপুরি এখনো পরিবর্তন করা হয়নি। তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে, কীভাবে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার আমূল পরিবর্তন করা যায়।’

রাশেদ খাঁন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250