শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরে সবজির দামে ক্রেতাদের মাঝে স্বস্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রংপুরের বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির। ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে। প্রতি কেজি সবজি মিলছে ১০ থেকে ৪০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। 

বিক্রেতারা জানান, এ বছর সবজির ফলন ভালো হয়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে।

রংপুরের লালবাগ, চকবাজার ও মর্ডান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে প্রতি পিস বাঁধাকপি ১৫ টাকা ও ফুলকপি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। বিভিন্ন ধরনের বেগুন ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি। মূলা ১০ টাকা কেজিতে আর মিষ্টিকুমড়া মান ভেদে ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়া কাঁচামরিচের দাম ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা কেজিতে নেমেছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। গাজর ৪০ টাকা এবং টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

আরো পড়ুন : আদালতে মিথ্যা সাক্ষ্য, কারাগারে শিক্ষক

লালবাগ বাজারে সবজি কিনছিলেন মোসলেম উদ্দীন। তিনি গণমাধ্যমকে বলেন, শীতকালে সবজির দাম প্রতিবছরই কমে। এবছর আরও সহজলভ্য হয়েছে। এখন ১০০ টাকার বাজার করলেই ব্যাগ ভরে যাচ্ছে। আগে ৩০০-৪০০ টাকার বাজার করলেও এতগুলো পাওয়া যেতো না।

আশরাফুল আলম নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, বাজারের অধিকাংশ সবজির দাম কমে এসেছে। অল্প টাকাতে সবজি কিনতে পেরে আমরাও খুশি। এখন ইচ্ছে মতো বাজার করা যায়। তিনি আরও বলেন, এখন শুধু সবজির দাম কমেছে। মাছ-মাংসের দাম আগের মতোই আছে।

এস/  আই.কে.জে

সবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250