মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

আল হিলাল ছেড়ে আবার পুরোনো ঠিকানায় ফিরছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেড়বছর আগেই ইউরোপীয় ক্লাবের ছায়া মাড়িয়ে সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন নেইমার। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ফর্মহীনতা নয়, ক্যারিয়ারজুড়ে ভোগানো ইনজুরি নেইমারের কাছ থেকে আরও একটি বছর কেড়ে নিয়েছে। গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে ছেড়ে দিতে যাচ্ছে আল-হিলাল। 

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছে, সৌদির ক্লাবটিকে নিয়ে খুশি নন নেইমার। ফলে সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন তিনি। এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন নেইমার।

আরো পড়ুন : আপাতত বিয়ের ভাবনা নেই, ফুটবলেই মজে থাকবেন সাবিনা

সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী, এরই মধ্যে নেইমারের বিকল্পও ভেবে রেখেছে আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকার বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আসতে চায় তারা।

ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য আরও চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলছেন, চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে আল হিলাল। হয়তো জানুয়ারিতেই নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ক্লাবটি।

এদিকে নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। এক টেলিভিশন শো তে তিনি বলেছিলেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।’

এস/ আই.কে.জে

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250