মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

চমক নিয়ে আসছে ব্লুটুথের নতুন ভার্সন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রযুক্তি ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ব্লুটুথ নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে ৬.০ ভার্সনে। এই ভার্সনে দুর্দান্ত সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা অবাক করে দিতে পারে স্মার্টফোন ব্যবহারকারীদের।

টেক ওয়েবসাইট ইজুরিওর এক প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই নতুন ভার্সন চলে আসবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে। এই ভার্সনে সব থেকে বড় চমকের নাম চ্যানেল সাউন্ডিং। কী এই চ্যানেল সাউন্ডিং? 

এটির মাধ্যমে যেসব ফোন বা ডিভাইসে ব্লুটুথ ৬.০ রয়েছে, সেগুলো নিরাপত্তার সঙ্গে আপোস না করেই উপস্থিতি, দূরত্ব এবং দিকনির্দেশ নির্ভুল ভাবে নির্ধারণ করতে পারবে। সহজ ভাষায় বললে, একটা ডিভাইসের আসল উপস্থিতি এবং তা থেকে অন্য ডিভাইসের দূরত্ব কতটা তা নিখুঁতভাবে বলতে পারবে।

আরো পড়ুন : পেট্রোল আসল-নকল চেনার উপায় জানুন

এছাড়া একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অটোমেটিক ডোর আনলক করার জন্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি করতেও সাহায্য করতে পারে ব্লুটুথ ৬.০। আরও একটি ফিচার রয়েছে এতে যার নাম জটিল হলেও, আপনার কাজ করে দেবে অনেক সহজ। এটি ডিসিশন ভিত্তিক অ্যাডভার্টাইজিং ফিল্টারিং ও মনিটরিং। 

এখানে অ্যাডভার্টাইজিং শব্দটিকে বোঝানো হয়েছে কীভাবে একটি ব্লুটুথ ডিভাইস অন্য একটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে শনাক্ত করে এবং ইন্টারঅ্যাক্ট করে। সুবিধা হল পেয়ারিং করার আগেই এটি অটোমেটিক অন্য ডিভাইসের ব্লুটুথ স্ক্যান করে নিতে সক্ষম। পাশাপাশি ডুপ্লিকেট ডেটা স্ক্যান ও মনিটরিং করতে পারবে ব্লুটুথ ৬। 

জানা গেছে, এই ব্লুটুথ ভার্সন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সঙ্গে কাজ করতে পারে। যে সব স্মার্টফোনে এই প্রসেসর থাকবে সেখানেই পাওয়া যাবে ব্লুটুথ ৬। আগামীদিনে যে স্মার্টফোনগুলো লঞ্চ হবে তাতে আশা করা হচ্ছে, ব্লুটুথ ৬ সাপোর্ট আছে সেরকম উন্নত প্রসেসর যোগ করবে কোম্পানিগুলো।

এস/ আই.কে.জে

ব্লুটুথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250