বৃহস্পতিবার, ১লা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্রিস্টেনসেন কেন দিল্লিতে, রুবিও কেন যুক্ত হলেন—নেপথ্যে কোন সমীকরণ *** হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ঢাবির ‘শেখ মুজিবুর রহমান হল’ *** নিখোঁজ ফটোসাংবাদিক বাদল দাস কারাগারে *** ওয়েস্ট ইন্ডিজের ৩, ভারতের ২: ওয়ানডেতে প্রথমবার ৫ সেঞ্চুরি *** হকার উচ্ছেদ নয়, পুনর্বাসনের মাধ্যমে সমাধান করতে হবে: জামায়াত আমির *** ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস *** সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন *** দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা

মেসির সঙ্গে ঝগড়ার ঘটনা নিয়ে উরুগুয়ের ফুটবলারের পোস্ট

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।

কলম্বাসের সকার গেট স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত এমএলএসের কলম্বাস ক্রু-ইন্টার মায়ামি ম্যাচ। কলম্বাসের সান্তিয়াগো মারিয়ানো রদ্রিগেজের সঙ্গে প্রথমার্ধে কথা কাটাকাটি হয়েছে মেসির। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রদ্রিগেজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, ইন্টার মায়ামির ফুটবলারদের হতাশ হয়ে মাঠ ছাড়ছেন। এক ভিডিওতে মেসির ক্রুব্ধ চেহারার ছবিও দেখা গেছে।

প্রথমার্ধের শেষ দিকে রদ্রিগেজের এক আচরণে মেসি ক্ষুব্ধ হয়েছেন। তারপর দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। মেসি ও উরুগুয়ের ফুটবলারকে আলাদা করতে রেফারি ভিক্টর রিভাসকেও এগিয়ে আসতে হয়েছে। রদ্রিগেজকে ‘অহংকারী’ এবং অসম্মানজনক আচরণের জন্য মেসি অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।

৩৩ মিনিটে গতকাল দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন মেসি। ইন্টার মায়ামির গোল এই একটাই। শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে ২-১ গোলে হারিয়ে দেয় কলম্বাস। কলম্বাসের জোসেফ মার্তিনেজ ও জামাল থিয়ারে একটি করে গোল করেন। যার মধ্যে থিয়ারে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে গোল করে জিতিয়েছেন।

২৭ ম্যাচে ১২ জয়, ১০ ড্র ও ৫ হারে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডেরও ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে। ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250