শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

মেসিকে জড়িয়ে ধরে কেন কেঁদেছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৬

#

মেসি ডাগআউটে যাওয়ার পর তাকে জড়িয়ে ধরেন আর্জেন্টাইন কোচ। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ছবি: সংগৃহীত

লিওনেল স্কালোনির সফলতার মন্ত্রে ছুটে চলেছে আর্জেন্টিনা। দলের দুঃসময়ে ২০১৮ সালে লা আলবিসেলেস্তেদের দায়িত্ব নেন এই কোচ। শুরুতে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি অনেক সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকেরা। এ জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনাও করেন অনেকে।

স্কালোনিকে নিয়ে নিন্দুকদের ভুল ভাঙতেও বেশি সময় লাগেনি। সাবেক এই ফুটবলারে হাত ধরে গত ৫ বছরে ৪টি শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। যেখানে আছে একটি করে বিশ্বকাপ ও ফিনালিসিমা এবং দুটি কোপা আমেরিকা। আর্জেন্টিনার সোনালী অতীতে ফিরিয়ে এখন চারদিকে স্কালোনির প্রশংসা বাক্য। তার কোচিংয়ে ৩৬ বছরের অপেক্ষা শেষে ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। গত কয়েক বছরে স্কালোনির এই সাফল্যের অন্যতম রূপকার ছিলেন লিওনেল মেসি।

কাতারের মাটিতে সোনালী ট্রফি উঁচিয়ে ধরে বর্নাঢ্য ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করেছেন মেসি। এবার স্কালোনির কোচিংয়ে আরও একটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ফরোয়ার্ড। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছে দারুণ। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে দলের জয়ের নায়ক মেসি। একাই সবকটি গোল করেন দশ নম্বর জার্সিধারী।

এ নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটা তার বিশ্বকাপ ইতিহাসের প্রথম। বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভাগ বসিয়েছেন। মেসির এমন দুর্দান্ত ফর্ম আর্জেন্টিনাকে আরও একবার শিরোপার স্বপ্ন দেখাচ্ছে।

আলজেরিয়ার বিপক্ষে ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৪ মিনিট পর তাকে তুলে নেন স্কালোনি। আর্জেন্টিনার মহাতারকা ডাগআউটে যাওয়ার পর আবেগাপ্লুত পরিবেশ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ছবিতে দেখা যায়, স্কালোনি তাকে জড়িয়ে ধরে কেঁদে দেন। যেন গত কয়েক বছরে মেসিকে নিয়ে দারুণ সব সাফল্যের স্মৃতিচারণ করছিলেন এই কোচ। তার প্রিয় শিষ্যের পারফরম্যান্সে আরও একটি টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুটা হলো মনে রাখার মতো।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250