রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

দেশে বিনিয়োগের চিত্র শিগগির ঘুরে দাঁড়াবে : বেপজা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক নানা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি নানা কারণে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কমেছে। তবে শিগগির এই চিত্র ঘুরে দাঁড়াবে।

রাজধানীর গ্রিনরোডে বেপজা কমপ্লেক্সে সোমবার (২৭শে জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বেপজা এর আয়োজন করে।

বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজের সঞ্চালনায় আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হকসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আমি আশা করব, বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবেন। কারণ, এখন পর্যন্ত আমি দেখিনি কোনো ব্যবসায়ী বা বিনিয়োগকারী বলেছেন যে, তারা আসবেন না। এনার্জি, গ্যাস, আর্থিক খাত, বন্দর ব্যবস্থাপনা, ব্যবসার পরিবেশ, এলডিসি গ্রাজুয়েশন ইত্যাদির মতো কিছু চ্যালেঞ্জ এখনো আছে। তবে এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠে শিগগির আমরা ঘুরে দাঁড়াব।

তিনি আরও বলেন, বেপজার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগ আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০২৩-’২৪ অর্থবছরে দেশের মোট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) এর অবদান ২৯ শতাংশ। অন্যদিকে, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দেশের জাতীয় রপ্তানিতে ইপিজেডসমূহের অবদান ১৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার আসায় বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান। 

শান্তনু/ আই.কে.জে

বেপজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250