শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

যখনই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত হয়েছে, তখন থেকেই ছড়াচ্ছে উত্তাপ। লিওনেল স্কালোনি যতই রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে স্বাভাবিকভাবে একটি ফুটবল ম্যাচ হিসেবে দেখুন না কেন, এই দুই প্রতিপক্ষের অতীত ইতিহাস হয়তো অনেকেরই জানা। সেকারণেই পুলিশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে।

আটলান্টায় পরশু বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। যে স্টেডিয়ামে খেলা হবে, সেটার ধারণক্ষমতা ৭৫ হাজার। গ্যালারিতে দুই দলের সমর্থকদের আলাদা রাখার সুযোগও কম। এ কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিররের’ এক প্রতিবেদন থেকে জানা গেছে। অনুষ্ঠানস্থল, বিনোদন এলাকা ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানের আশপাশে কৌশলগতভাবে অবস্থান করবেন পুলিশ সদস্যরা।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের সমর্থকদের আচরণ এখন পর্যন্ত প্রশংসিত। যদিও পরশু রাতে মায়ামিতে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ শেষে মায়ামিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে একজন বৈধ টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। তবে রাজনৈতিকভাবে আর্জেন্টিনা-ইংল্যান্ডের বৈরী সম্পর্কের কারণে পুলিশ এই ম্যাচের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

আটলান্টা পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ আয়োজনের প্রস্তুতি হিসেবে এবং শহরে বাসিন্দা ও দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করে আটলান্টা পুলিশ বিভাগ সারা শহরে জননিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই আগাম সতর্কতামূলক পদক্ষেপগুলোর উদ্দেশ্য হলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং বাসিন্দা ও দর্শনার্থীরা যেন নিরাপদে এই ঐতিহাসিক আয়োজন উপভোগ করতে পারেন তা নিশ্চিত করা।’

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবারের দেখায় ইংল্যান্ড জিতেছে তিন ম্যাচ। অপর দুটিতে জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অন্যতম আলোচিত। দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—আলোচিত দুটি ঘটনাই ঘটেছে আসতেকায় অনুষ্ঠিত এই ম্যাচে। ২-১ গোলে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে। ম্যারাডোনাও নিয়েছেন তার বহুল প্রতীক্ষিত প্রতিশোধ। সেবার ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড—প্রথমবারের মতো বিশ্বকাপে ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে। আগামীকাল ডালাসে হবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। পরশু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমি। ১৯ জুলাই নিউজার্সিতে হচ্ছে ফাইনাল।

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250