শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

সিটি কলেজ আরও ২ দিন বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঢাকা সিটি কলেজে আরও দুদিনের (রবি ও সোমবার) ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৩শে নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় রোববার এবং পরদিন সোমবার (২৫শে নভেম্বর) সব ক্লাস স্থগিত থাকবে।

বাস ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে বুধবার (২০শে নভেম্বর) সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ওইদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে পুরো এলাকায়। সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের ‘আহত দেড় শতাধিক শিক্ষার্থীর’ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনার পর অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার (২১শে নভেম্বর) বন্ধ ছিল উভয় প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা।

ওআ/কেবি


ঢাকা সিটি কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250