রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ *** ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার *** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

চিকেন ৬৫ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই চিকেন ৬৫ এর নাম শুনেছেন। ভারতের হায়দ্রাবাদের বিখ্যাত পদ এটি। জানা যায়, ওই স্থানের একটি রেস্টুরেন্টের মেন্যু কার্ডের ৬৫ নম্বরে চিকেনের এই আইটেম ছিল।

কালক্রমে এটি এতোই জনপ্রিয়তা লাভ করে যে মেন্যু কার্ডের সেই ৬৫ নম্বর থেকে এর নাম হয়ে যায় চিকেন ৬৫। বর্তমানে বিভিন্ন নামকরা রেস্টুরেন্টে পাওয়া যায় চিকেনের এই পদ। চাইলে ঘরেও খুব সহজে তৈরি করতে পারবেন দারুণ স্বাদের চিকেন ৬৫। রইলো রেসিপি-

উপকরণ:-

১. চিকেন ব্রেস্ট ১টি

২. ময়দা ২ টেবিল চামচ

৩. ডিম ১টি

৪. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

৫. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

৬. আদা বাটা ১ টেবিল চামচ

৭. রসুন বাটা ১ টেবিল চামচ

৮. লেবুর রস ১ চা চামচ

৯. গরম মসলার গুঁড়া ২ চা চামচ

১০. লবণ সামান্য

আরো পড়ুন : কাঁচা হলুদের ডাল! অবাক হচ্ছেন না তো

১১. চিনি সামান্য

১২. টকদই আধা কাপ

১৩. শুকনো মরিচ ২-৩টি

১৪. আস্ত জিরা ১ চা চামচ

১৫. আস্ত সরিষা আধা চা চামচ

১৬. তেল ২ টেবিল চামচ ও

১৭. তেল ভাজার জন্য।

পদ্ধতি:-

চিকেন ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। চিকেনের সাথে ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, গোল মরিচ গুড়ো, আদা রসুন বাটা, লেবুর রস, গরম মসলার গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রেখে দিন আধা ঘণ্টা।

এরপর টকদইয়ের সঙ্গে মরিচের গুঁড়া ও চিনি মিশিয়ে রাখতে হবে। এরপর গরম তেলে চিকেনের পিসগুলো আলাদা আলাদা করে তেলে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলুন।

অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে আস্ত জিরা, সরিষা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে টকদইয়ের মিশ্রণ দিয়ে কষিয়ে নিতে হবে। অল্প সময় কষিয়ে ভাজা চিকেন দিয়ে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন ৬৫।

এস/এসি






রেসিপি চিকেন ৬৫

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250