রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

কাঁচা হলুদের ডাল! অবাক হচ্ছেন না তো

সুবর্ণা আক্তার

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডাল বাঙালির প্রিয় খাবার। সবকিছু শেষে ডাল না হলে যেন খাবার জমেই না। তবে সেটি যদি মুগডাল কিংবা মসুর ডাল না হয়ে কাঁচা হলুদের ডাল হয়? কী অবাক হচ্ছেন তো কাঁচা হলুদের আবার ডাল হয় কিভাবে-

অবাক হলেও এটি খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনি পুষ্টিকরও। চলুন তবে জেনে নিই এই মজাদার কাঁচা হলুদের ডাল রান্নার রেসিপি-

উপকরণ-

কাঁচা হলুদ

তেজপাতা

দারুচিনি

এলাচ

পাঁচফোড়ন

পেঁয়াজ

রসুন

কাঁচা মরিচ

আরো পড়ুন : মাশরুম গলৌটি কবাব তৈরির রেসিপি

শুকনা মরিচ

গুড়া মরিচ

পেঁয়াজ বাটা

রসুন বাটা

আদাবাটা

ধনিয়া পাতা

লবণ

তেল

পদ্ধতি

প্রথমে কাঁচা হলুদ শিলপাটায় কিংবা ব্লেন্ডারে বেটে নিন। এবার কড়াইয়ে গরম তেলে পেঁয়াজকুচি দিয়ে দিন। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিন কাঁচা হলুদ বাটা।

এরপর পেঁয়াজ কুচি এবং হলুদের মিশ্রণটি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিন। ভাজা হয়ে গেলে দিয়ে দিন পেয়াজ বাটা, ধনিয়া ও জিরা বাটা। সাথে শুকনো মরিচের গুড়া এবং কাঁচামরিচের ফালি।এবার লবণ দিয়ে দিন পরিমাণ মতো।

তারপর ৫-৭ মিনিট কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার ৫ থেকে ১০ মিনিট পর ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিন। আপনার ইচ্ছা মত ডালটি ঘন কিংবা পাতলা রাখতে পারেন।

এরপর অন্য একটি পাত্রে সামান্য তেল, শুকনো মরিচ, রসুন কুচি, পাঁচফোড়ন, তেজপাতা ও এলাচ দিয়ে হালকা ভেজে নিন। এরপর সবগুলো মিশ্রণ আগের রান্না করা ডালের উপর ঢেলে দিন। হালকা চামিচ এর সাহায্যে নেড়ে নিন। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/ 

কাঁচা হলুদের ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250