রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

আপনি আবেগপ্রবণ নাকি জেদি, বলে দেবে হাতের বৃদ্ধাঙ্গুল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দৈহিক গঠনের ছোটোখাটো কিছু বিষয় খেয়াল করে মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে আঁচ করা যায়। ঠিক তেমনই ভাবে আপনি জেদি নাকি আবেগপ্রবণ তা হাতের বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙুলের গঠন দেখে বোঝা যায়। কীভাবে? চলুন জেনে নিই- 

সোজা বৃদ্ধাঙ্গুল 

আঙুলের প্রথম গিঁট বা নাকলের পরে বুড়ো আঙুল আর বাঁকে না। যাদের বুড়ো আঙুল এমন হয়, তারা সাধারণত একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন। 

বিভিন্ন পরিস্থিতিতে এমন ব্যক্তিরা প্রভাবশালী ভূমিকা রাখে। এমন আঙুলের অধিকারী ব্যক্তিরা বাস্তববাদী হয়ে থাকেন। এরা যুক্তি দিয়ে সবকিছু বিচার করেন। নেতৃত্ব প্রদানের দিক থেকেও এমন ব্যক্তিরা এগিয়ে থাকেন।

বৃদ্ধাঙ্গুল যাদের সোজা, তারা সবসময় সতর্ক থাকেন। শুধু তাই নয়, সম্ভাব্য বিপদ শনাক্ত করতে পারেন এমন ব্যক্তিরা। আত্ম-শৃঙ্খলা এবং আত্ম-নিয়ন্ত্রণ এদের সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি। 

আরো পড়ুন : ঠান্ডায় কানে যন্ত্রণা হলে দ্রুত যা করবেন

বাঁকানো বৃদ্ধাঙ্গুল  

প্রথম গিঁটের পরে যাদের বুড়ো আঙুল বেঁকে যায়, তারা আবেগপ্রবণ হয়ে থাকেন। এরা খুব সহজে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন এমন ব্যক্তিরা। স্বভাবে কৌতূহলী এসব মানুষ লক্ষ্য পূরণের জন্য পথ তৈরি করতেও বেশ পারদর্শী।

এমন মানুষগুলো স্বভাবে খুবই সৃজনশীল হয়ে থাকেন। এরা কল্পনাপ্রবণও হয়ে থাকেন। ফলে শিল্পকলা, অভিনয় এবং অ্যাডভেঞ্চারাস স্পোর্টসে ভালো ক্যারিয়ার গড়তে পারেন এই ধরনের মানুষরা।

আপনার হাতের বৃদ্ধাঙ্গুল কেমন? তার সঙ্গে কি মেলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য? 

এস/ আই.কে.জে/ 


বৃদ্ধাঙ্গুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250