মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইনজুরি সময়ে বদলি পাপন সিংয়ের গোলে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বছরের শেষ ম্যাচটি উৎসবে মাতালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার (১৬ই নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ইনজুরি সময়ে পাপন সিং গোলটি করেছেন। সোহেল রানার বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন আবাহনীর এই মিডফিল্ডার।

দর্শক যখন ধরেই নিয়েছিল ম্যাচটি ১-১ গোলে ড্র হতে চলছে, ঠিক তখন পাপন গোল করে গ্যালারি মাতিয়ে দেন। মালদ্বীপের বিপক্ষে ১-১ ম্যাচে সিরিজ ড্র করে ইজ্জত রক্ষা হলো লাল-সবুজ জার্সিধারীদের।

বুধবার মালদ্বীপ জিতেছিল ১-০ গোলে। দেশটির ইতিহাসে প্রথমবার বাংলাদেশে এসে জয় পেয়েছিল।

ওআ/কেবি

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250