শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

পেট পরিষ্কার হচ্ছে না? কারণ জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

শরীর সুস্থ থাকতে পেট পরিষ্কার থাকা অত্যন্ত জরুরি। সঠিক খাবার খাওয়ার পাশাপাশি সঠিকভাবে যেন তা হজম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। শরীরে তৈরি হওয়া বর্জ্য বের হতে না পারলে তা আপনাকে দ্রুতই অসুস্থ করে দেবে। এর ফলে আপনি কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পেটের সমস্যা, বদ হজম ইত্যাদি সমস্যায় ভুগতে থাকবেন। সেইসঙ্গে দেখা দেবে মুখে দুর্গন্ধও। 

পেট পরিষ্কার না হওয়াটা অনেক পরিচিত একটি সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে অস্বাস্থ্যকর বা জাঙ্ক ফুড জাতীয় খাবার খাওয়ার কারণে এটি হতে পারে। সেইসঙ্গে আরও কিছু কারণে পেট পরিষ্কার না হওয়ার সমস্যা দেখা দিতে পারে। সেই কারণগুলো জেনে সেদিকে খেয়াল না রাখলে সমস্যা আরও বাড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক আপনার পেট পরিষ্কার না হওয়ার কারণ-

ফাইবার ও পানির ঘাটতি

খাবার ভালোভাবে হজম এবং পেট পরিষ্কার হওয়ার জন্য খাবারে পর্যাপ্ত ফাইবার এবং পানি থাকা ভীষণ জরুরি। তাই পেট ভালোভাবে পরিষ্কার না হলে প্রথমেই খাবারের তালিকার দিতে নজর দিন। প্রয়োজনীয় খাবারের ঘাটতি হলে মলত্যাগের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। খাবার ভালোভাবে হজম হলে পেটও ভালোভাবে পরিষ্কার হবে।

আরো পড়ুন : ভুঁড়ি কিছুতেই কমছে না? এই খাবারগুলো খান

জীবনযাপন

আপনার জীবনযাপনের ধরন পেট পরিষ্কার না হওয়ার ক্ষেত্রে বড় কারণ হতে পারে। আপনি কি বেশিরভাগ সময় অলস শুয়ে-বসে কাটান? অথবা অফিসেও একটানা বসে থাকেন? মূলত আপনার পরিশ্রম বা শরীরচর্চার অভাবই এক্ষেত্রে কারণ হিসেবে কাজ করতে পারে। যে কারণে আপনাকে সুযোগ করে হাঁটাহাঁটি করতে হবে। খুব বেশি না পারলে অন্তত আশেপাশেই পায়চারি করুন।

ওষুধ

কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে যেগুলোর কারণে মলত্যাগ করা কঠিন হতে পারে। যেমন ব্লাড প্রেসার, ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়ামযুক্ত অ্যান্টাসিড, অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ ইত্যাদি। এ ধরনের সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজে নিজে তা খাওয়া বন্ধ করবেন না। কারণ তাতে যে অসুখের জন্য ওষুধ খাচ্ছেন, সেই অসুখ ভালো হবে না।

যেভাবে পরিবর্তন আনবেন

আপনার প্রতিদিনের জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রতিদিনের খাবারের তালিকায় হজম সহায়ক খাবার যোগ করুন। আগে ঘুমাতে যান এবং আগে ঘুম থেকে উঠুন। দীর্ঘ সময় বসে থাকবেন না। শরীরচর্চার অভ্যাস ধরে রাখুন। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করবেন না। নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে তা আপনার পেট পরিষ্কার রাখতে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

এস/এসি

পেট পরিষ্কার হজম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250