মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ভারত-পাকিস্তান আকাশসীমা বন্ধের মেয়াদ এক মাস বাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তান একে অপরের আকাশসীমা বন্ধ করার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। গতকাল শুক্রবার (২৩শে মে) প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি এ পদক্ষেপ নেয়। খবর বার্তা সংস্থা ডনের।

গতকাল পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪শে জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। আর এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

এ ছাড়া পিএএ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। এ ছাড়া নির্দেশনার আওতায়, কোনো ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বা নিয়ন্ত্রকের ফ্লাইট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা অতিক্রম করতে পারবে না।

অপরদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া উড়োজাহাজ আগামী ২৩শে জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

এদিকে গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

আরএইচ/

নিষেধাজ্ঞা ভারত-পাকিস্তান আকাশসীমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250