বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ফেসবুকে পুরোনো ছবির নাড়াচাড়ার হিড়িক!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইদানিং ফেসবুকে ঢুঁ মারলেই দেখতে পাওয়া যাচ্ছে এক যুগ আগের ছবি। ছবিগুলো দেখে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকা বন্ধুদের চিনতে কষ্ট হয়। দীর্ঘদিন আগের সেই ছবি ঘিরে মন্তব্যে ঘটছে মজার ঘটনা। সেগুলো নিয়ে চলছে হাসি-ঠাট্টা। মজার এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা।

বন্ধুর ছবিতে গিয়ে ‘Nice & Attractive’ এটা কে রে, দিলাম লাড়া-- এই জাতীয় কমেন্ট করেছেন অনেকে। বন্ধুদের কেউ কেউ কমেন্টে সাড়াও দিচ্ছেন। ৫-১০ বছর আগের ছবির সঙ্গে বর্তমানের ছবির তুলনা করছেন। কেউবা আফসোসের স্বরে বলছেন, পুরনো দিনগুলোই সুন্দর ছিল!

আরো পড়ুন : একবেলা খেয়ে কি ওজন কমবে?

পুরনো ছবিতে কমেন্টের এই জোয়ার থেকে রেহাই পাচ্ছেন না সেলিব্রেটিরাও। খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পুরনো ছবিতেও মজার ছলে কমেন্ট করছেন অনেকে। গায়ক, অভিনেতা, শিল্পী, ফেসবুকে বহুল পরিচিত মানুষদের পুরনো ছবিও খুঁজে বের করছেন উৎসুক ফেসবুকবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, এটি মূলত ফেসবুক অ্যালগরিদমের কারসাজি। আপনার পুরনো পাবলিক পোস্ট বা কাস্টম পোস্টে কমেন্ট করলে তা আবার নতুন করে ভিজিবল হবে। ফেসবুকের নতুন অ্যালগরিদম অনুযায়ী যারা আপনার পোস্টে বেশি লাইক কমেন্ট করে তাদের ওয়ালে এই পোস্টটি নতুন করে পৌঁছে যাবে। উক্ত ফ্রেন্ড পোস্টটিতে লাইক/কমেন্ট না করলেও পৌঁছে যাবে।

এস/ আই.কে.জে/


ফেসবুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250