শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

হাইকেয়ার ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে ধানমণ্ডিতে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 315B1-এর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও চিত্রাংকন প্রতিযোগিতা স্কুলের ক্যাম্পাসে আজ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। চোখের স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় বধির শিশুরা তাদের নিজের মনের ভাবনা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছে।

অনুষ্ঠানে হাইকেয়ার স্কুল ঢাকার মহাসচিব তারিকুল ইসলাম খান বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের বিশেষায়িত শিশুদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি বিত্তবানদের  এ ধরনের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির সাথে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাকে খাপখাইয়ে আগামী দিনের কর্মপরিবেশের জন্য প্রস্তুত করে তোলাই হলো হাইকেয়ারের মূল লক্ষ্য।

লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 315B1-এর গভর্নর আশরাফ হোসেন খান হীরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষায়িত ব্যক্তিবর্গকে নিয়ে আমরা সব সময়ই কাজ করি। আজকের এই আয়োজন আমাদের কার্যক্রমেরই অংশ।
প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ১টি করে গাছ উপহার দেয়া হয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে গাছ ও সনদপত্র প্রদান করা হয়।

হাইকেয়ার স্কুলের অধ্যক্ষ রওশন আরা বেগম  বলেন, প্রত্যেক বছরই লায়ন্স ক্লাব আমাদের স্কুলে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং এরই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠান। তিনি আরও বলেন, যা কিছু ভালো তার সাথে হাইকেয়ার স্কুল সবসময়ই থাকে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের অনুষ্ঠানের জন্য তিনি লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হাইকেয়ার স্কুলের সকল শিক্ষক ও হাইকেয়ার  হিয়ারিং সেন্টারের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আইকেজে/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250