শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

মন ভালো করে দিতে পারে রিটেইল থেরাপি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কেনাকাটা আমাদের জীবনেরই একটি অংশ। অনেকে ঘণ্টার পর ঘণ্টা দোকানে ঘুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তুলনা করেন বা সেরা পণ্যটি খুঁজে বের করেন আবার অনেকে হয়তো অনলাইনে মুদিপণ্য, পোশাক বা অন্যান্য জিনিস কেনাকাটাই বেশি পছন্দ করেন। তবে অনেক সময় শুধু প্রয়োজনের জন্য নয়, বরং মন ভালো করার জন্যও কেনাকাটা করে থাকেন অনেকে। দুশ্চিন্তা বা চাপ থেকে মুক্তি পেতে অনেকেই নতুন কিছু কেনেন বা শপিং মলে ঘুরে বেড়ান, যা সাময়িক সময়ের হলেও আনন্দ দেয়। এই অভ্যাসকে বলা হয় ‘রিটেইল থেরাপি’। চলুন জানা যাক রিটেইল থেরাপি সম্পর্কে-

কখনো যদি মন খারাপ বা স্ট্রেসের সময় কেনাকাটা করে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন, নতুন কিছু কিনলে বা শুধু শপিং মলে ঘুরে বেড়ালেও মন ভালো লাগে। এটিই মূলত রিটেইল থেরাপি। এটা সত্যিই মনে সুখ এনে দেয়। গবেষণায় দেখা গেছে, কেনাকাটা তাৎক্ষণিক আনন্দ দেয়, যা সাময়িকভাবে মন ভালো করতে সহায়ক।

‘জার্নাল অব কনজ্যুমার সাইকোলজি’-এর গবেষণায় দেখা গেছে, কেনাকাটা করলে দুঃখ বা কষ্ট দূর হয়। আনন্দের অনুভূতি হতে পারে। গবেষণাটি আরও জানিয়েছে, কেনাকাটা করলে মানুষের মধ্যে ‘নিয়ন্ত্রণের অনুভূতি’ তৈরি করে, যেটা নেতিবাচক আবেগ বা অনুভূতি লাঘবে ভূমিকা রাখে। ২০১৪ সালে ‘জার্নাল অব কনজ্যুমার সাইকোলজি’–তে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, কেনাকাটার মাধ্যমে পছন্দ করার ও সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ তৈরি হয়। এসব মনের দুঃখ বা কষ্টের অনুভূতি কমাতে সহায়তা করতে পারে।

আরো পড়ুন : ওজন কমাবে এই ৩ ডাল!


এটি কি সত্যিই কাজ করে

২০১১ সালের এক গবেষণায় ৩টি আলাদা পরীক্ষায় ৪০৭ জনের ওপর গবেষণা করা হয়। এতে দেখা যায়—

১. মন খারাপের সময় আকস্মিক কেনাকাটা করলে মন ভালো হয়।

২. যারা ঠান্ডা মাথায় কেনাকাটা করা থেকে বিরত থাকার চেষ্টা করেন, তাদের জন্যও এটি ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে।

৩. রিটেইল থেরাপির সাধারণত কোনো নেতিবাচক প্রভাব থাকে না। যেমন কেনাকাটার পর অনুশোচনা, অপরাধবোধ, উদ্বেগ বা অন্য কোনো মানসিক চাপ।

৪. কেনাকাটার ফলে মনে যে ফুরফুরে ভাব সৃষ্টি হয়, তা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে অনেকে মনে করেন, রিটেইল থেরাপির কারণে অতিরিক্ত খরচ হতে পারে, কিন্তু গবেষকেরা এমন কোনো প্রমাণ পাননি। বরং দেখা গেছে, বেশির ভাগ অংশগ্রহণকারী তাদের বাজেটের মধ্যেই কেনাকাটা করেছেন।

শেষ কথা

রিটেইল থেরাপি আদতে কোনো ‘থেরাপি’ নয়, তবে এটি আপনার মন ভালো করে দিতে পারে, যতক্ষণ না আপনি অতিরিক্ত খরচ করেন। রিটেইল থেরাপি পরিমিতভাবে অনুশীলন করাই ভালো। অতিরিক্ত কেনাকাটা আর্থিক সংকট সৃষ্টি করতে পারে। আর যদি আপনি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা টের পান বা গুরুতর সমস্যার মুখোমুখি হন, তাহলে একজন থেরাপিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সূত্র: ইনস্টাগ্রাম, হেলথলাইন

এস/কেবি

রিটেইল থেরাপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250