সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মাত্র ১২০০ টাকায় বিক্রি হবে ৯৬ রুমের মোটেল!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাত্র ১০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১৬.৪৪ টাকা) বিক্রি করা হবে ৯৬ কক্ষের একটি মোটেল। শুনতে অবাক লাগলেও এই সুবর্ণ সুযোগ মিলছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভার শহরে। তবে এমন নামমাত্র মূল্যে মোটেলটি কিনতে জুড়ে দেওয়া হয়েছে একটি শর্ত। ভবনটি সংস্কার করে গৃহহীনদের জন্য দীর্ঘমেয়াদী আবাসনে রূপান্তর করার শর্তেই মিলবে ভবনটির মালিকানা।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, মাইল হাই সিটি হিসেবে পরিচিত ডেনভারের প্রশাসনের অধীনে রয়েছে মোটেলটি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ডেনভার প্রশাসন প্রায় ৯০ লাখ ডলারে কিনেছিল এটি। এখন কর্তৃপক্ষ এমন একজন ক্রেতা খুঁজছেন যিনি স্থাপনাটিকে গৃহহীনদের জন্য আবাসন সুবিধায় রূপান্তর করতে ইচ্ছুক।

আরো পড়ুন : কোলে শুইয়ে গ্রাহকদের শান্তি দেন সুন্দরীরা, খরচ ৭৮০ টাকা!

দ্য ডেনভার পোস্টের তথ্য অনুসারে, বাড়িটি নামমাত্র মূল্যে বিক্রি হওয়ার সুযোগ থাকলেও এটি সবার জন্য নয়। ভবনটির জন্য বড় পরিসরে সংস্কার প্রয়োজন। কাঠামোগত মেরামত যেমন, হাঁটার পথ, রেলিং এবং বৈদ্যুতিক ব্যবস্থার কাজ সম্পূর্ণ সংস্কার করতে হবে। এ জন্য বিশাল অঙ্কের অর্থায়ন প্রয়োজন হতে পারে।  

বিক্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো– নতুন মালিককে অন্তত ৯৯ বছর ধরে সীমিত ভাড়ার আবাসন হিসাবে ভবনটি পরিচালনা করতে হবে। ২১২৫ সাল পর্যন্ত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল হিসেবে রাখতে হবে।

এস/ আই.কে.জে


মোটেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250