বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

বিয়ে করলেন দুয়া লিপা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১লা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

পপ তারকা দুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্টস খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে করেছেন। 

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

তবে এখনো ঘটা করে বিয়ের অনুঠান করেননি এই তারকা দম্পতি। 

দুয়া ও ক্যালামকে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে লন্ডনের ওল্ড ম্যারিলিবোন টাউন হল থেকে রোববার বের হয়ে আসতে দেখা গেছে।   

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান ও ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বল্পসংখ্যক পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তারা বিয়ে করেন। 

৩০ বছর বয়সী দুয়া লিপা বিয়েতে ফরাসি ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লি এর নকশা করা সাদা পোশাক ও টুপি পরেছিলেন।

অপরদিকে, ৩৬ বছর বয়সী টার্নার পরেছিলেন গাড় নীল রঙের স্যুট।

দ্য সান জানিয়েছে, আগামী সপ্তাহের শেষ দিকে সিসিলিতে জাঁকজমকপূর্ণ তিন দিনের একটি উদযাপনের পরিকল্পনা করেছেন নবদম্পতি। 

২০২৪ সালের জানুয়ারি থেকে সম্পর্কে থাকা এই যুগলের প্রতিনিধিরা অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কসোভো থেকে আসা অভিবাসী পরিবারের সন্তান দুয়া লিপা ২০১৬ সালে প্রকাশিত তার প্রথম বড় হিট গান 'বি দ্য ওয়ান’-এর মাধ্যমে ব্রিটেনের শীর্ষ সংগীতশিল্পীদের একজন হিসেবে প্রতিষ্ঠা পান।

পরবর্তীতে তার বেশ কয়েকটি অ্যালবাম ও সিঙ্গেল অসামান্য জনপ্রিয়তা পায়। 

যার ফলে দুয়া লিপা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পপ তারকাদের অন্যতম হয়ে উঠেছেন। 

গত বছর ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া জানান, ভবিষ্যতে তার ও টার্নারের বিয়ের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ক্যালাম টার্নার ফ্যান্টাস্টিক বিস্টস চলচ্চিত্র সিরিজে থেসিয়াস স্ক্যামান্ডার-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। 

ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজটি যুক্তরাজ্যের লেখক জে কে রাউলিং-এর হ্যারি পটার সিরিজের প্রিকুয়েল।  

ক্যালামকে পরবর্তী জেমস বন্ড চরিত্রে অভিনয়ের সম্ভাব্য প্রার্থীদের একজন হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

পপ তারকা দুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্টস খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250