সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ইসলামী ব্যাংক কর্মীদের নির্বাচনী দায়িত্ব না দিতে ‘বিএনপির আহ্বান’, যা বলছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় নির্বাচনে দায়িত্ব না দিতে ‘বিএনপির আহ্বান’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

আজ রোববার (২৬শে অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির এই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অযৌক্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

জামায়াতের ওই নেতা বলেন, ২৩শে অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনের প্রতি যেভাবে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে—তা উদ্বেগজনক। এর পেছনে কোনো যৌক্তিক কারণ নেই।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘ওই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব শ্রেণির মানুষ এসব প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করে সন্তুষ্ট। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।’

রাজনৈতিক দলগুলো সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে ভিত্তিহীন অভিযোগ তোলে, তবে তা নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

বিএনপির দাবিকে তিনি ‘বিভ্রান্তিকর, অমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এগুলো আমলে না নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২৩শে অক্টোবর বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করে। আলোচনা শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেছিলেন, প্রশাসন ও সরকারি বিতর্কিত কর্মকর্তারা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হতে না পারেন, সে বিষয়ে তারা বলেছেন। নির্বাচন কমিশনও এ বিষয়ে সতর্ক রয়েছে বলে তাদের জানিয়েছে বলেও জানান আবদুল মঈন খান।

মিয়া গোলাম পরওয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250