সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

ওভেনে বেক করা হলো আইপ্যাড! অতঃপর যা ঘটলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ বোলালে দেখা যায় নানা রকমের কাণ্ড। এরকম একটি অদ্ভুত ঘটনা সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্ক রেডিটে ভাইরাল হয়েছে। এক কিশোর জানায়, তার মা ভুল করে আইপ্যাড বেক করেছেন ওভেনে!  

রেডিটে আইপ্যাডটির ছবি দিয়ে ওই কিশোর লিখেছে, ‘মা ভুলবশত রান্নাঘরে রাখা আইপ্যাড ওভেনের ভেতরে দিয়ে দেন। উত্তাপে আইপ্যাডটি ভেঙে চৌচির হয়ে যায়। তবে ইচ্ছা করে এই কাজ করেননি মা। রান্নায় ব্যস্ত ছিলেন। আমিই হয়তো আইপ্যাডের ওপরে খাবারের পাত্র রেখে দিই। সম্ভবত পাত্রটির নিচে আটকে ছিল আইপ্যাড। মা ওই আইপ্যাডসহ খাবারের পাত্র ওভেনে ঢুকিয়ে দেন।’

আরো পড়ুন : ওয়েটার ছাড়াই উড়ে আসছে কফি!

ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানা যায়, অ্যাপলের স্টোরে গিয়ে আইপ্যাডটি দেখিয়েছে ওই কিশোর। সারানো অসম্ভব বলে জানিয়ে দেন সেখানের কর্মীরা। 

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই পোস্ট। অনেকে মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আপেল চচ্চড়ি বানিয়ে ফেলেছেন’। আরেকজন লিখেছেন, ‘কীভাবে কেউ এমন একটি ডিভাইস ওভেনে দিতে পারেন!’ 

অনেকে এ ঘটনার সমালোচনাও করেছেন। কারণ আইপ্যাড এবং ওভেন বিস্ফোরণে মৃত্যুর আশঙ্কাও ছিল ওই নারীর। কয়েকজন লিখেছেন, ভাগ্যিস ব্যাটারি বিস্ফোরিত হয়নি, নইলে বড় বিপদ হতে পারত। ওই ওভেনটি নিরাপদ কি না তা নিশ্চিত হয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন অনেকে।

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/

ওভেন আইপ্যাড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250