শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ফিফার প্রতি ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ, আমাদের বাধ্য করা হয়েছে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৬

#

ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালের আগে নিজেদের অনুশীলনের সময়সূচি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার অভিযোগ, নিউজার্সিতে পৌঁছানোর পর ফিফার নির্ধারিত সূচির কারণে দলের ইচ্ছার বিরুদ্ধে এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে ফাইনালের ভেন্যুর শহর নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা। দীর্ঘ ভ্রমণের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মেলেনি আলবিসেলেস্তেদের। শুক্রবার বিকেলে অনুশীলনে নামতে হয়েছে তাদের। এ নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি আর্জেন্টিনা কোচ।

স্কালোনি বলেন, ‘আমরা এখনই একটু বিশ্রাম নিতে পেরেছি, কারণ গত রাতে প্রায় ১১টার দিকে এখানে পৌঁছেছি। আমাদের এমন সময়ে অনুশীলন করতে বাধ্য করা হয়েছে, যেটা আমরা চাইনি। সংবাদ সম্মেলনসহ সবকিছু মিলিয়ে খুব অস্বাভাবিক এবং তাড়াহুড়োর মধ্যে অনুশীলন করতে হয়েছে। ফলে আমরা কার্যত কিছুই ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা করতে পারিনি।’

স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রচণ্ড গরমের মধ্যে অনুশীলন করে আর্জেন্টিনা। নকআউট পর্বে টানা ম্যাচ খেলার কারণে খেলোয়াড়দের শারীরিক ধকলের বিষয়টি আগেও তুলে ধরেছিলেন স্কালোনি। তার মতে, সীমিত পুনরুদ্ধারের সময়ের মধ্যে এমন সূচি দলের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।

ফাইনালের আগে তাই খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কারণ কয়েকজন ফুটবলার এখনও শতভাগ ফিট নয়। তাদের অবস্থা মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রতিপক্ষ স্পেনের শক্তিমত্তাকে সমান গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। এমন একটি দলের বিপক্ষে ফাইনালে যে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সেটা ভালোভাবেই বুঝতে পারছেন এই কোচ, ‘আমরা নিজেদের খেলাটা মাথায় রেখেই মাঠে নামব। তবে প্রতিপক্ষের ভালো দিকগুলোও অবশ্যই বিবেচনায় রাখছি।’

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250