মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আবারও আলিয়ার মা হওয়ার গুঞ্জন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের ছোট্ট সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। সামাজিক মাধ্যমের কল্যাণে সেও নেটিজেনদের কাছে খুব পরিচিত এক মুখ। এবার বলিউডে কানাঘুষা শুরু হয়েছে, ফের মা হতে চলেছেন আলিয়া। সম্প্রতি আলিয়াকে মুম্বাইয়ে বান্দ্রার একটি ক্লিনিক থেকে বের হতে দেখা গেছে।

এর পরপরই অভিনেত্রীর ফের মা হওয়ার গুঞ্জনে জোর হাওয়া লেগেছে। যদিও বিষয়টি নিয়ে এখনও রণবীর বা আলিয়া কেউই মুখ খোলেননি। সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবের একদম শেষদিকে গিয়ে অংশ নিয়েছিলেন রণবীর পত্মী। খবর নিউজএইটটিনের।

অনুষ্ঠানের লাল গালিচায় উপস্থিত হয়ে বারবার নিজের উদর হাত দিয়ে আড়াল করতে দেখা যায় তাকে। সেখান থেকেই মূলত অনুরাগীরা ধারণা করতে শুরু করেন যে, কাপুর দম্পতি হয়তো আবারও নতুন করে সুখবর দিতে চলেছেন।

আর এবার আলিয়াকে খুব তাড়াহুড়োয় ক্লিনিক থেকে বের হয়ে গাড়িতে উঠতে দেখে ভক্ত-অনুরাগীরা অনুমান করছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

এদিকে, কিছুদিন আগেই এক পডকাস্টে আলিয়া বলেছিলেন, কাপুর দম্পতি ইতোমধ্যে এক পুত্রের নামও বেছে রেখেছেন। তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন তারকা দম্পতির অনুরাগীরা।

আলিয়া ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250