শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা *** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি

অবরোধ প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেল ও সড়ক পথ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৮ই নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী সড়কে অবস্থান নেন সরকারি তিতুমীর কলেজের কয়েকশ শিক্ষার্থী। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধের মধ্যে একটি ট্রেন মহাখালী ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে অবশ্য ট্রেনটি চলে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি, উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছি।

ওআ/কেবি

অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250